
মোঃ নাজমুল হক প্রধান :
মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি সরকার ফাউন্ডেশনের অভিষেক ও ফখরুল ইসলাম সরকার স্মরণে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে রাঢ়ীকান্দি মা দ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোতাহারুল ইসলাম মহন সরকারের সভাপতিত্বে এবং সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল সরকার ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, সাবেক সরকারি কর্মকর্তা মোঃ ইসমাইল সরকার, মোহাম্মদ শাহজাহান সরকার, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। ব্যবস্থাপনায় ছিলেন সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাঈম আহম্মেদ শ্যামল।
প্রধান অতিথি আলমগীর সরকার বলেন, ফখরুল ইসলাম সরকার বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি এই এলাকার মানুষকে পথ দেখিয়ে গেছেন। আজ তিনি নেই আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, বাংলাদেশে নতুনভাবে সাজাতে এবং দেশের উন্নয়ন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাই ধানের শীষে ভোট দিয়ে ড. জালাল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, মতলবের উন্নয়নে অংশীদার হবেন।
