
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তর ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যা উঠান বৈঠক ও গণসংযোগ করছেন কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং টিমের সঙ্গে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে মতলব উত্তর উপজেলা নির্বাচনী করণীয় বিষয়ক ও গণসংযোগ হয়েছে।
এ আয়োজিত সভায় ছিলেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা আজাহারুল হক মুকুল, কেন্দ্রীয় যুবদলের নির্বাচন মনিটরিং টিমের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। গোলাম ছারাউর মজুমদার, কাইয়ম , ছোবান সরকার, তোপায়েল পাটোয়ারী , মালেক মোল্লা, বোরান সরকার, সজীব আহমেদ ফালাক সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকেল মিলে ধানের শীর্ষ পক্ষে কাজ করতে হবে। প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। যাতে করে মানুষ ধানের শীষে ভোট প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় আনে, সে লক্ষ্যে মান অভিমান সবকিছু ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। বিএনপি ক্ষমতায় না আসলে সেই অত্যাচার জুলুম আরো বহুদিন সহ্য করতে হবে। তাই আসুন এই অত্যাচার নির্যাতন থেকে স্থায়ী ভাবে বাঁচতে নির্বাচনের আগে কয়েকটি দিন মনোযোগ সহকারে কাজ করি, এবং ১২ তারিখ সকালে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শিষে ভোট দিব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জালাল সাহেব কে বিজয়ী করতে হবে ,
