শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে মাইক্রো- সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত, গুরুতর আহত ২
  • মতলবে মাইক্রো- সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত, গুরুতর আহত ২

    ধনাগোদা বার্তা.
    মতলব প্রতিনিধি: মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছে। বৃহষ্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সড়কের বড়দিয়া  এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থ-১১-২৭৯৬ নম্বরের সিএনজিটি চাঁদপুর থেকে যাত্রী নিয়ে মতলবের উদ্দেশ্যে আসছিল। বিপরীত দিক থেকে ঢাকা মেট্রো-চ -১৯-৮০১২ নম্বরের মাইক্রোবাসটি দ্রুতগতিতে সিএনজিটি কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতলব উত্তর উপজেলার ঘনিয়ার পাড় এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন মোল্লা (৪৯) মারা যান।  সিএনজিতে থাকা অপর চার যাত্রীর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) এবং ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনাম বৃদ্ধা। দুর্ঘটনায় নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি(২৫) আশঙ্কাজনক অবস্থায়  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় আহত সিএনজিচালকের কোন হদিস পাওয়া যায়নি।
    দুর্ঘটনায় মাইক্রোবাসটি থাকা এক প্রবাসী ও তার স্বজনরা অক্ষত অবস্থায় থাকলেও এর চালক গাড়িটি রেখেই পালিয়ে যায়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা প্রায় ঘন্টাব্যাপী মতলব-বাবুরহাট সড়ক অবরোধ করে রাখে। এতে দুর্ঘটনাস্থলের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে  নিহত চালক ও মাইক্রো বাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)