শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে দাবা একাডেমির কমিটি গঠন
  • মতলব দক্ষিণে দাবা একাডেমির কমিটি গঠন

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণে দাবা একাডেমির কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জুলাই রাতে স্থানীয় কাঠ বাজার এলাকায় দাবা একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
    তরুন আর উদীয়মান যুব সমাজকে মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে বিরত রাখা, তথা সমৃদ্ধশীল ও মুুক্ত চিন্তায় মগ্ন রাখার লক্ষ্য নিয়ে ‘মতলব দাবা একাডেমি’ সংগঠন এর ভবিষ্যৎ উন্নতির পথে অগ্রসর হবে। এই প্রত্যাশায় মতলবের সর্বস্তরের সাবেক খেলোয়াড়গণকে উপদেষ্টা মন্ডলীতে রেখে এবং বর্তমান খেলোয়াড়গনের মাধ্যমে সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
    ঢাকা দাবা ফেডারেশনের আন্তজার্তিক গ্র্যান্ড মাষ্টার এনামুল হোসেন রাজীব, আন্তজার্তিক মাষ্টার ও এসিপিবি’র সভাপতি আবু সুফিয়ান শাকিল, মতলবের আল আমিন ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী খোকন, আমেরিকান প্রবাসী অধ্যাপক মাহবুবুল এ মজুমদার, আমেরিকা প্রবাসী কাজী হাসেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও মতলব দাবা একাডেমির উপদেষ্টা ও রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকিরসহ অন্যান্যদের উপস্থিতিতে আন্তজার্তিক রেটিং প্রাপ্ত দাবারু অধ্যাপক অরুন চন্দ্র সরকারকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং মেধাবী ও বিচক্ষন দাবারু আব্দুল হান্নান অপুকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গৌতম কুমার সাহা, অশোক পোদ্দার, ভোলানাথ সাহা, সহ-সাধারণ সম্পাদক বরুন চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ নূরে-ই আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল সরকার, কোষাধ্যক্ষ আশিষ সরকার, সহ-কোষাধ্যক্ষ বিমল সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ তারেক, সহ-প্রচার সম্পাদক টিটু দাস, সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, লিটন কুমার সাহা, অর্ণব সরকার।

    আরও পড়ুন

    সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না
    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
    সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ
    রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি
    ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মাথাব্যথা লিসান্দ্রো মার্তিনেজ
    মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য
    নাঈমের স্পিন ঘূর্ণিতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ