শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  • মতলব দক্ষিণে পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলায় বেওয়ারিস পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী । বিশেষ করে কোমলমতি শিশু ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা । উপজেলা ও পৌর শহরের মধ্যে অবস্হিত প্রাথমিক বিদ্যালয়সহ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরা পড়াশুনা করছে। খুব সকাল থেকেই এরা প্রাইভেট, কোচিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে শিশু শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত থাকতে হয়। এ জন্য অভিভাবকদের শিশু শিক্ষার্থীদের পাহারা দিতে হচ্ছে তা না হলে বেওয়ারিশ ও পাগলা কুকুরের হামলার শিকার হতে হয়। শুধু শিশুরা নয় বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও কুকুরের হামলার শিকার হচ্ছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে ভয় পাচ্ছে পথচারীরা । বিভিন্ন স্হানে বিভিন্ন বয়সের লোকজন পাগলা কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানাযায় । এসব কুকুররা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করে এবং কাউকে একা পেলেই আক্রমণ করে বসে। এদের উৎপাতে বাজারের ব্যাগ নিয়ে চলাফেরা করাও দুষ্কর হয়ে পড়েছে। ব্যাগ নিয়ে পথে হেঁটে যাওয়ার সময় এরা তেড়ে এসে ব্যাগে কামড় দেওয়ার চেষ্টা করে। অনেক ভুক্তভোগী মনে কষ্ট নিয়ে বলেন পশুপাখি ও এই বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা পাচ্ছে না। কোনো কোনো সময় এরা মাঠে বিচরণ করা ছাগলকে কামড়ে আহত করে ফেলছে কখনো বা হাঁস-মুরগি ধরে এরা নিজেদের আহারের ব্যবস্হা করছে। এই বেওয়ারিশ কুকুরের আক্রমণ থেকে মুক্তি চায়। কুকুর নিধনে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসীরা ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)