২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি
  • মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব দক্ষিণ প্রতিনিধি:
    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ৭-৮টি বাড়ির প্রায় ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগে রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
    মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষাকালে পুরো রাস্তা পানিতে তলিয়ে থাকায় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।
    স্থানীয় বাসিন্দা কবির বকাউল, মনির বকাউল, লুৎফুর রহমান প্রধান, মো. সোলায়মান প্রধান, আব্দুর রব মিয়াজী, হারুন প্রধান, ফেরদৌসি বেগম ও মোস্তফা সরকার জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে তারা চরম দুর্ভোগের শিকার। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তারা দ্রুত রাস্তাটি সংস্কারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ কামনা করেন।
    বকাউল বাড়ির বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান (বাকি) বকাউল বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। কিন্তু সরকারি বরাদ্দ ছাড়া স্থায়ীভাবে এ সমস্যার সমাধান সম্ভব নয়। আপাতত মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে।”
    খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, “এই রাস্তা দিয়ে ৭-৮টি বাড়ির মানুষ প্রতিদিন চলাচল করেন। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের হস্তক্ষেপ কামনা করছি।”
    স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার বা পাকাকরণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে অন্তত ৩০টি পরিবারের সদস্য। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাবেন।

    আরও পড়ুন

    কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম
    কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর
    কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক
    সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা