শিরোনাম
দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত হোয়াইট হাউস: মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে সৌদিতে আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২ জর্ডানে গির্জায় সশস্ত্র হামলায় অন্তত ১৭ জনের হতাহতের ঘটনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম।
    মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
    সভার শুরুতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত বিগত মাসের কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করেন। পাশাপাশি চলতি মাসে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের আবেদন ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করেন।
    পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন। তিনি সকল কর্মকর্তা ও সদস্যকে সরকারি বিধি-বিধান মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
    এ সময় তিনি পুলিশ মেসে উন্নতমানের খাবার নিশ্চিতকরণ, ড্রেস কোড যথাযথভাবে অনুসরণ, ছুটি ও টিএ বিল প্রদানে স্বচ্ছতা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও কর্মস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
    সভায় দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আলী হায়দার সেখকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।
    এ সময় কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
    সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খান, পুলিশ হাসপাতাল সাতক্ষীরার চিকিৎসক ডা. আবু হোসেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ।
    মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান