শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
  • মতলব দক্ষিণে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

    চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২১ নভেম্বর) সকালে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইব্রাহীম মল্লিক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সূচনা করে।

    প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মো: ফরহাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আশরাফুল জাহান শাওলিন। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমীর অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।

    এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম মোহন বলেন , শিশুর জন্য চাই সুন্দর আগামী। আর তার জন্য প্রয়োজন নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ। আমার দেখা স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি উপজেলা পর্যায় ছাড়াও জেলা পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে তাদের নৈপুণ্য প্রদর্শন করে আসছে। আমি এর শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ঠিকাদার কামাল দেওয়ান। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এলাকার সম্মানিত সুধীজন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষিক মঞ্জুরা হাসিনা, বিবি মরিয়ম, শারমিন লিজা, নাঈমা সুলতানা, ফারুক হোসেন, পরাগ।

    এ অনুষ্ঠানটিতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রী অরণ্য এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে তৃতীয় শ্রেণীর ছাত্রী সালমা মুশফিকা বক্তব্য রাখেন।

    দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা উপহার বিতরণ সহ উপস্থিত সকলকে তাবারক প্রদান করা হয় করা হয়।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প