শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> মতলব
  • মতলব দক্ষিণ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক জনের মনোনয়ন বাতিল
  • মতলব দক্ষিণ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক জনের মনোনয়ন বাতিল

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এই ঘোষণা করেন।

    জানা যায়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়ন থেকে মোট ১শত ৯৯ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এরমধ্যে উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা প্রদান কারী মোঃ সোহেল এর মনোনয়ন বাদ দেওয়া হয়। কারন সে গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সেই হিসেবে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ১শত ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলো।

    উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঁইয়া জানান, দুই ইউনিয়নে মনোনয়ন জমা প্রদান কারী কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।

    অপরদিকে উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ত.ম বোরহান উদ্দিন বলেন, দুই উনিয়ন এর মধ্যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ। শুধুমাত্র উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

    উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুসারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের
    গোপন বৈঠকে গ্রেপ্তার পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম