শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হলেন লিয়াকত হোসেন প্রধান
  • মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হলেন লিয়াকত হোসেন প্রধান

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বৃহত্তর মতলব থানা ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন প্রধান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

    মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের মধ্যবিত্ত কৃষক পরিবারে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন লিয়াকত হোসেন প্রধান। তাঁর পিতার নাম মরহুম সেরাজুল হক প্রধান, মাতা মরহুমা হাসমতি বেগম। উচ্চমাধ্যমিক পাশ করার পর স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ছাত্ররাজনীতিতে অতিমাত্রায় সম্পৃক্ততার ফলে বিভিন্ন মামলা ও সামরিক সরকারের চাপ ও আত্মগোপনে থাকার কারণে স্নাতক সমাপ্ত করতে পারেননি তিনি।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর একজন সক্রিয় কর্মী হিসেবে ৬৯ এর গণ আন্দোলনে অংশগ্রহণকারী লিয়াকত হোসেন প্রধান ছিলেন সত্তরের নির্বাচনে একজন কিশোর কর্মী। ১৯৭২-৭৩ সালে মতলব থানার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী লিয়াকত হোসেন প্রধান পরবর্তীতে ১৯৭৫-৮০ সাল পর্যন্ত মতলব কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৭৭-৮২ সাল পর্যন্ত অবিভক্ত মতলব থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী লিয়াকত হোসেন প্রধান ১৯৮২-৮৪ সাল পর্যন্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি থাকাকালে এক বছরের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা লিয়াকত হোসেন প্রধান ১৯৯৫-২০০৩ পর্যন্ত বৃহত্তর মতলব থানার ২১নং উপাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত অবিভক্ত মতলব উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০১-২০০৩ সাল পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ২০০৩ সালে কাউন্সিলের মাধ্যমে গঠিত উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হন।

    তৃণমূল থেকে উঠে আসা লিয়াকত হোসেন প্রধান সামরিক শাসনামলে ১৯৮৪ সালে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা ও সাজানো হত্যা মামলার আসামি হন। আর এই মামলায় তাকে ১৯৮৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণ হওয়ায় ১৯৯২ সালে কারা মুক্তি লাভ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলার জীবনে ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ২১ নং উপাদী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লিয়াকত হোসেন প্রধান।

    সামাজিক কর্মকাণ্ড হিসেবে ১৯৮০ সাল থেকে উপাদী বায়তুল হিকমা জামে মসজিদের সভাপতি দায়িত্ব পালন করছেন আজও। সেই সাথে ডিঙ্গা ভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন এই রাজনৈতিক ব্যক্তি।

    উপজেলা আওয়ামীলীগের বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলন এর মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আরও একটি নক্ষত্র যোগ হলো তাঁর।

    আরও পড়ুন

    সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
    চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি
    সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা
    জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    চাঁদপুর-কুমিল্লা সড়কে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
    কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক
    পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার