শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণ থানার অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬
  • মতলব দক্ষিণ থানার অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
    রোববার (১০ মে) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করা হয়।
    পুলিশ জানায়, এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাদ্দাম (৩৭) ও মোঃ মহিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি ‘হোন্ডা’ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
    এদিকে, এসআই মিন্টু কুমার ধর কলাদী এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আল-আমিন (৩৮) কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধেও ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
    অপরদিকে, এসআই জালাল উদ্দিন আধারা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী মোঃ রিছাদ (২৩) কে গ্রেফতার করেন।
    এছাড়া, এসআই দেলোয়ার হোসেন নাগদা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মোঃ রহিম খান (৫১) কে গ্রেফতার করেন। তিনি ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ১ হাজার ৮৬৯ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।
    গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের