২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
  • মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    সমীর ভট্টাচার্য্য:
    চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সাতটি মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আওলাদ খান (৪৭) রয়েছেন।
    বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক-এর সার্বিক নির্দেশনায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
    প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাজার সিএনজি স্টেশন সংলগ্ন মেজবান বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মো. আওলাদ খান-কে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। একই স্থান থেকে কাইয়ুম সরকার ওরফে মুন্না (৩৮)-কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
    এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলা নং-১৬ (তারিখ: ২২ জুলাই ২০২৬), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়।
    অপরদিকে একই রাতে এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উত্তর উপাদী ইউনিয়নের পাঁচকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। রাত ১২টা ৪০ মিনিটে ডিঙ্গাভাঙ্গা মুখী সড়কের আরব আলীর মুদি দোকানের সামনে থেকে নোমান মিজি (৩৯)-কে ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
    এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলা নং-১৫ (তারিখ: ২২ জুলাই ২০২৬), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
    পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে মতলব দক্ষিণ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি
    মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক
    সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা
    গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ হাফেজ মুন্সি
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন