শিরোনাম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও জয়ী সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতা: প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য মিশেল
  • মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতা: প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য মিশেল

    সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর আঙিনাকে ঘিরে ২৫০টি বিশাল স্বয়ংক্রিয় ছাতা স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও নান্দনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই ছাতাগুলো তীব্র রোদ ও বৃষ্টি থেকে মুসল্লিদের সুরক্ষা দিতে অনন্য ভূমিকা রাখছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, মসজিদ সংলগ্ন প্রায় ১ লাখ ৪৩ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ছাতাগুলোর নিচে একসাথে ২ লাখ ২৮ হাজারের বেশি মুসল্লি নিরাপদে ইবাদত করার সুযোগ পান। এগুলোর নিচে একসঙ্গে ২ লাখ ২৮ হাজারের বেশি মুসল্লি ছায়া ও সুরক্ষা পেতে পারেন। তীব্র রোদ থেকে রক্ষার পাশাপাশি বৃষ্টির সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাতাগুলো। এগুলোর নিচে বড় পরিসরে আচ্ছাদিত জায়গা তৈরি হওয়ায় মুসল্লিরা বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে সুরক্ষিত থাকেন।

    উন্নত যান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত এই ছাতাগুলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং সূর্যাস্তের আগে আবার বন্ধ হয়ে যায়। প্রতিটি ছাতার নকশায় আবহাওয়ার পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের সময় এই ছাতাগুলো মুসল্লিদের ভেজা থেকে রক্ষা করে এবং এর সঙ্গে যুক্ত থাকা উন্নত পানি নিষ্কাশনব্যবস্থা আঙিনায় পানি জমতে বাধা দেয়, যা পিচ্ছিল হওয়ার ঝুঁকি কমিয়ে মুসল্লিদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করে।

    তীব্র গরম থেকে মুসল্লিদের আরাম দিতে এই ব্যবস্থার সঙ্গে বিশেষ কুলিং প্রযুক্তি যোগ করা হয়েছে। ছাতাগুলোর দুই পাশে মোট ৪৩৬টি মিস্টিং ফ্যান বা সূক্ষ্ম জলকণা ছড়ানোর পাখা বসানো হয়েছে। প্রতিটি ফ্যানে ১৬টি করে নজল রয়েছে, যা দিয়ে পরিশোধিত পানি কুয়াশার মতো ছড়িয়ে চারপাশের পরিবেশকে শীতল রাখা হয়।

    পুরো এলাকার আলোকসজ্জা নিশ্চিত করতে এখানে এক হাজারের বেশি বাতি স্থাপন করা হয়েছে। ছাতাগুলোর সামগ্রিক কার্যক্রম এবং আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। সেখানে আঙিনার মুসল্লি সংখ্যা এবং তাপমাত্রার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয় ব্যবস্থার সমন্বয় করা হয়। মূলত, এই প্রকৌশলশৈলী কেবল নান্দনিকতাই বাড়ায়নি, বরং মসজিদে নববীতে আগত লাখ লাখ মুসল্লির জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে।

    আরও পড়ুন

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও জয়ী সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর
    ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ
    ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে
    নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত?
    আমিরাতে ঘন কুয়াশায় রেড অ্যালার্ট জারি
    মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের
    কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই
    ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন