শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আওয়ামী লীগ কখনো ভুলবে না ……. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
  • মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আওয়ামী লীগ কখনো ভুলবে না ……. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

    ধনাগোদা বার্তা.
    মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

    মতলব দক্ষিণ (চাঁদপুর) :

    মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবে না আওয়ামী লীগ উল্লেখ করে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে দেশকে গড়ে তুলছে। ২৩ আগস্ট বুধবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘এ দেশের জন্য মুক্তিযোদ্ধাদের যে অবদান, তা কখনোই ভুলার নয়। তাই বর্তমান সরকার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।’ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্যাহ সরকার, চাঁদপুর জেলা প্রকৌশলী আহসান কবির। একটানা তিনবার ক্ষমতায় থাকতে পেরেছে বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ।

    তিনি বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধা একেবারে অবহেলিত ছিলেন, সরকার তাঁদের খুঁজে বের করে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তাঁদের ভাতার ব্যবস্থা করা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা, এমনকি তাঁদের দাফনের ব্যবস্থাও করছে।’তিনি উল্লেখ করেন, তাঁর সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজারে উন্নীত করেছে ।

    এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের অবদান চিরকাল মনে রাখব। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় কাজ করছে।’ তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে, জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে