শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মেঘনায় লঞ্চ থেকে জব্দ ২০০ কেজি জাটকা
  • মেঘনায় লঞ্চ থেকে জব্দ ২০০ কেজি জাটকা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :

    জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে যাত্রীবাহী এমভি তাসমিম-২ লঞ্চ থেকে ২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।

    শনিবার (০৮ ডিসেম্বর) রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাছপুর ও মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
    অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড কনটিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক, মৎস্য অফিসের ইমাম হোসেনসহ মৎস্য বিভাগের অন্য সদস্যরা।

    মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাটকা রক্ষা করা অপরিহার্য। অভিযান চলাকালে ২০০ কেজি জাটকা উদ্ধার করে আমরা সামাজিক প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। কাউকে ছাড় দেওয়া হবে না নিয়ম বিরোধীভাবে জাটকা পরিবহন, বিক্রি বা মজুতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
    তিনি আরও বলেন, মৎস্য বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ সচেতন হলে জাটকা রক্ষা কার্যক্রম আরও সফল হবে। ইলিশ উৎপাদন বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তাই সবাইকে আইন মেনে চলার জন্য অনুরোধ করছি।

    প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে জেলা মৎস্য বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদীতে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে থাকে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)