
শেখ শহিদুল ইসলাম, কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলার খাজরা এতিমখানায় মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার পর এক প্রীতিভোজের আয়োজন করা হয়। রবিবার (৪ আগস্ট) রাতে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা এতিমখানার সভাপতি এবং এলাকার বিশিষ্ট ফিড ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এতিমখানার সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইয়াসিন এবং শিক্ষক হাফেজ মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে সময় কাটান অতিথিরা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে উৎসাহ প্রদান করেন। প্রীতিভোজের মাধ্যমে পরীক্ষার পর শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতি সমাজের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিরও প্রকাশ ঘটে।
