শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া
  • প্রচ্ছদ
  • সিলেট বিভাগ
  • যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ
  • যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ

    দীর্ঘ এক মাস নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে সড়কপথে তিনি নিজ জেলা হবিগঞ্জে পৌঁছাবেন। দীর্ঘ ১ মাস ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। দীর্ঘ সফর শেষে দেশে ফিরে আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি হবিগঞ্জে আসছেন।

    যুক্তরাষ্ট্র সফরকালে হুইপ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। প্রবাসীদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। প্রবাসীদের দক্ষতা ও বিনিয়োগ দেশের সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। প্রবাসীদের সঙ্গে আয়োজিত বিভিন্ন মতবিনিময় সভায় তিনি বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের সার্বিক পরিবেশ ও নতুন নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রবাসীদের দেশে ফিরে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।

    প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করে তিনি জানান, প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং বিনিয়োগে নিরাপদ পরিবেশ পান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় প্রবাসীরা বিমানবন্দরে হয়রানির বিষয়টি উত্থাপন করলে হুইপ ব্যাখ্যা দেন যে, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কিছু ব্যক্তি এখনো বিভিন্ন পদে বহাল থাকায় এমন সমস্যা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এবং যাত্রীসেবার মানোন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল দ্রুতই পাওয়া যাবে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়টি তুলে ধরলে হুইপ জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা কিছু লোক এখনো বিভিন্ন দায়িত্বে রয়েছেন। প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগ সুরক্ষার বিষয়ে হুইপ জি কে গউছ আশ্বাস দিয়ে বলেন, কোনো দুষ্টচক্র যাতে প্রবাসীদের ত্যক্ত-বিরক্ত বা হয়রানি করতে না পারে, সে বিষয়ে সরকারের কড়া নজর রয়েছে।

    সফরকালে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি নেতৃবৃন্দ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ও প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া দেশটিতে অবস্থানরত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। যুক্তরাষ্ট্র সফরকালে সেখানে অবস্থানরত হবিগঞ্জ জেলাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ বিভিন্ন স্টেট বিএনপি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

    উল্লেখ্য, আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১১ দিনের সফরসূচির অংশ হিসেবে তিনি হবিগঞ্জে ফিরছেন। দীর্ঘ সফর শেষে তার নিজ জেলায় আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরকালে তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা থেকে সড়কপথে ১১ দিনের সফরে তিনি নিজ জেলা হবিগঞ্জে পৌঁছাবেন।

    আরও পড়ুন

    সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
    সুনামগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান
    চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যার প্রধান আসামি রাজু সিলেটে আটক
    সিলেটে রায়হান হত্যায় এসআই আকবরসহ ৬ জনের নামে চার্জশিট
    সিলেটের বিশ্বনাথে প্রবাসীর গুলিতে ছাত্র নিহত
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই