
বার্তা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে “খোকা থেকে বঙ্গবন্ধু” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেই রচনা প্রতিযোগিতায় মতলব উত্তর, উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান ১ম স্থান অর্জন করে।
আগামী ১৩ মার্চ চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে একই বিষয়ে চাঁদপুর জেলার প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করবে।
মামাহমুদুল এর জন্য দোয়া চেয়েছেন তার অভিভাবক, শিক্ষক সহ শুভানুধ্যায়ীরা।
