
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ।
৯ ফেব্রুয়ারি সকালে উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বির উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মুখ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন মতলব পৌর ছাত্রলীগের সাবেক সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বি, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য শাহাবুদ্দিন সোহেল, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শিহাব মিয়াজী সহ পৌর, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় গোলাম রাব্বি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একজন সৎ ও নিষ্ঠাবান নেত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ তা কখনো মেনে নেবে না। ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। কেউ অন্যায়ভাবে যদি ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেবে।’
