শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • সরজমিন প্রতিবেদন ৮৪নং আমুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের সত্যতা মিলেনি
  • সরজমিন প্রতিবেদন ৮৪নং আমুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের সত্যতা মিলেনি

    ধনাগোদা বার্তা.
    ছবি- ৮৪নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    বার্তা ডেস্কঃ

    মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৮৪নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক সংবাদ প্রকাশিত হয়েছে ক’টি অনলাইন পত্রিকা ও অপপ্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। গত কয়েকদিন ক’টি অনলাইনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগমের বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করায় বিদ্যালয় ও প্রধান শিক্ষকের সুনাম ক্ষুন্ন হয়েছে।

    প্রকাশিত এসব সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম জানান প্রকাশিত সংবাদের সাথে বাস্তবতার কোনো মিল নেই। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মফিজুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে আমার বিরুদ্ধে কল্পনাপ্রসূত বিভিন্ন মিথ্যা তথ্য ফেইজবুকে স্ট্যাডার্স দিয়ে আমার ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার অপতৎপরতা চালাচ্ছেন। ওই সংবাদ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মফিজুল ইসলাম নিজ ফেইজবুক পেইজে যে তথ্য উপস্থাপন করেছেন, তার কোন বাস্তবতা নেই।

    সভাপতি থাকাবস্থায় সকল বিল ভাউচারে তিনি স্বাক্ষর করেছেন। ব্যাংক থেকে তার স্বাক্ষরে টাকা উত্তোলন করা হয়েছে। ওই সময় কোন অনিয়ম হয়ে থাকলে তিনি উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করতেন। এ বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান, বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও নিয়মনীতি অনুসরণের কারণেই তিনি ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠ সভাপতি মনোনীত হয়েছিলেন। গজরা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অলি উল্যাহ বলেন, ৮৪নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা অনলাইন পোর্টাল ও ফেইজবুক পেইজে সংবাদ আকারে দেয়া হয়।

    এরই পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়ে সরজমিন তদন্ত করা হয়। তদন্তকালে । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মফিজুল ইসলামের সময়কালে সকল বিল ভাউচার দেখা হয়। সেখানে তার স্বাক্ষর রয়েছে, ক্যাশ ভাউচারেও তার স্বাক্ষর পাওয়া যায়। তার স্বাক্ষরেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়। বিদ্যালয়ের সকল বিল ভাউচারের ছায়া কপি জমা দেয়ার জন্য বলা হয়েছে। মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ।

    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মফিজুল ইসলামের কোন অভিযোগ থাকলে লিখিত ভাবে জানাতে পারতো। তিনি কোন লিলিত অভিযোগ করেনি, তারপরও বিভিন্ন মাধ্যমে জানতে পেরে সহকারি শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে