শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • সাতক্ষীরার প্রিন্স শীল পিন্টু: মৃৎশিল্পে সারা দেশে ছড়াচ্ছেন সুনাম
  • সাতক্ষীরার প্রিন্স শীল পিন্টু: মৃৎশিল্পে সারা দেশে ছড়াচ্ছেন সুনাম

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মৃৎশিল্পী প্রিন্স শীল পিন্টু তার শিল্পকর্ম দিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছেন। উপজেলার কুশুলিয়া গ্ৰামের পূর্ণচরণ শীলের ছেলে প্রিন্স শীল পিন্টু দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের নানা জেলায় প্রতিমা ও ভাস্কর্য নির্মাণ করে মানুষের মন জয় করে আসছেন।

    সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়,পারিবারিক ও সহশিল্পীরা জানান, প্রিন্স শীল পিন্টু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার প্রতিমা তৈরি করে লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তবে তিনি কেবল প্রতিমা নির্মাণেই সীমাবদ্ধ নন-পার্ক, উদ্যান, পর্যটন এলাকা ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতেও তৈরি করছেন নানা ভাস্কর্য। তার হাতে ফুটে ওঠে হাতি, ঘোড়া, বানর, হনুমান, জিরাফ, জেব্রা, লক্ষ্মীপেঁচাসহ অসংখ্য সৃজনশীল শিল্পকর্ম।

    প্রতি বছরের মতো এবছরও শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি ব্যস্ত সময় পার করছেন। এ বছর তিনি পাঁচটি দুর্গা প্রতিমা তৈরি করছেন যথাক্রমে,সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ আড়পাঙ্গাসিয়া মিস্ত্রি বাড়ি, খুলনা জেলার চুকনগর নিমতলা মহাশ্মশান, ফরিদপুর জেলার বোয়ালমারী কেন্দ্র মন্দির, সুনামগঞ্জ জেলা সদর ও মৌলভীবাজার জেলা সদরে।

    এছাড়া তার সার্বিক সহযোগিতায় আরও দুটি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে বরিশাল সদর পাষাণ মাহী কালী মন্দির ও সাতক্ষীরার মুন্সিগঞ্জ কুলতলী মন্দিরে আকর্ষণীয় ইলেকট্রিক্যাল চলোমান প্রতিমার কাজ করছেন। তার কাজে সহায়তা করছেন আরও ছয়জন সহযোগী মৃৎশিল্পী।

    প্রিন্স শীল পিন্টুর শিল্পকর্ম শুধু সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনাতেই নয়, বরং দেশব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্য বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,