শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে মতলব উত্তরে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে মতলব উত্তরে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪:৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে মুজিব বর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

    মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা ক্যাম্পাসের এই আয়োজন সুশৃংখলভাবে পরিচালনার জন্য মাঠে ২৫ টি ব্লকে বিন্যাস করে আসন বন্টন করা হয়। প্রতি ব্লকে ৫০ জন করে সর্বমোট ১২শ ৫০ জন শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি)আফরোজা হাবিব শাপলা এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামালসহ উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে দেশবাসীকে নিয়ে শপথবাক্য পাঠ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করারও শপথ করার প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী শপথবাক্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।’

    আরও পড়ুন

    জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
    কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
    মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন