
ইরানের হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজ নৌমাইনের আঘাতে বিধ্বস্ত হয়ে তলিয়ে গেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় নৌমাইনে আঘাত লাগলে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানি আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের তথ্যমতে, প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার বহনকারী জাহাজটি নিয়মবহির্ভূত ও বিপজ্জনক একটি পথ দিয়ে যাচ্ছিল। আইআরজিসির দাবি, জাহাজটি অবৈধ পণ্য পরিবহন করছিল। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে থাকা নাবিকদের পরিণতি বা এর সুনির্দিষ্ট পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া অনুমোদনহীন ও বিপজ্জনক একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল জাহাজটি।
এই ঘটনায় আইআরজিসির দেওয়া দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জাহাজটির গন্তব্য বা এর মালিকানা সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো এখনো অস্পষ্ট রয়েছে।
