শিরোনাম
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী এল মুরুগান বরিশালে হিন্দু পরিবারের বাড়ি ও মন্দির উদ্ধার করতে ২৪ রংপুরে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত অক্সিজেন ত্রুটিতে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৮ যাত্রী আটকা এনওয়াইপিডির বলপ্রয়োগ নীতি পর্যালোচনায় মেয়র মামদানির নতুন উদ্যোগ চুয়েট থেকে উদ্ধার ভিসি, ক্যাম্পাসে ফেরার ওপর নিষেধাজ্ঞা ফেডারেশন কাপে দাপুটে জয়ে ফিরল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি কাদের মির্জাসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা বহর বাড়াতে দুটি এয়ারবাস লিজ নিচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী এল মুরুগান
  • মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী এল মুরুগান

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিডীন রাজ্য তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ফিরে কাজ করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৩ অক্টোবর (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় ধরনের রদবদল নিয়ে আলোচনার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘোষণা এল। জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর থেকেই মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় মন্ত্রিত্বের পাশাপাশি রাজ্যসভার সদস্যপদ থেকেও অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন মুরুগান। আসছে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে দলের কার্যক্রম আরও জোরদার করতে নিজের পুরো সময় ও মনোযোগ দিতে চান তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের এই সিদ্ধান্তের কথা নিজেই জানান এল মুরুগান। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও তামিলনাড়ুর সেবা করতে পারা তার জীবনের অন্যতম বড় একটি সম্মান। মুরুগান আরও স্পষ্ট করেন যে, তিনি এখন মাঠপর্যায়ে ফিরে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করতে চান। দলের প্রতি নিজেদের সর্বোচ্চ অঙ্গীকারের কথা ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, সবার আগে দেশ, তারপর দল এবং সবার শেষে নিজের স্বার্থ।

    আরও পড়ুন

    যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়
    অক্সিজেন ত্রুটিতে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৮ যাত্রী আটকা
    এনওয়াইপিডির বলপ্রয়োগ নীতি পর্যালোচনায় মেয়র মামদানির নতুন উদ্যোগ
    বহর বাড়াতে দুটি এয়ারবাস লিজ নিচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্স
    নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
    আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে বিধিনিষেধ
    টানা তিন দিন রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
    রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে