মোঃ হোসেন গাজী।
সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের হতদরিদ্র মানুষের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা ও নির্দেশনার আলোকে “সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের” ৩০ কেজি করে চাল,হতদরিদ্রের বিতরণ করা হয়েছে।
সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিতরণ করেন। ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার ১৪ মার্চ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চরভৈরবী ইউনিয়নে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ডিলার মোঃ মশিউর রহমান,খাদ্য পরিদর্শক, ইউপি মেম্বার মোঃ পারভেজ হাওলাদার সহ অন্যানরা। হতদরিদ্রদের মাঝে ৪৪৪ জন হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
