
মোঃ হোসেন গাজী।।
হাইমচর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে থেকে ৪১ পিচ ইয়াবা সহ ৪ জন আটক করেছে।
৭ই জুন রাতে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিনের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযানে হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরভাঙ্গা এলাকা থেকে স্থানীয় বাসিন্দা মোঃ হযরত আলী তফাদারের ছেলে মাদক।
ব্যবসায়ী মাসুদ তফাদার ও মৃতঃ আলী আকবর পাটওয়ারীর ছেলে খায়ের পাটওয়ারীকে ২১ পিচ ইয়াবা সহ আটক করে। ঐ রাতে উত্তর আলগী ইউনিয়নের ঢেলের বাজার থেকে কালু গাজী ছেলে তাজুল ইসলাম কে ১০ পিচ ইয়াবাসহ এবং মাতব্বর ব্রিকফিল্ড থেকে রফিক মিয়া ছেলে শাহিন কে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। আটক মাদক ব্যবসায়ী মাদক আইনে ৩ টি পৃথক মামলা দ্বায়ের করা হয়। আটককৃত আসামীদের চাঁদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন জানান পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন বিভিন্ন স্পষ্টে অভিযান পরিচালনা করে ৪ জন কে ৪১ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে এদের বিরুদ্ধে পৃথক পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়। আমাদের এ মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
