
মোঃ নাজমুল হক প্রধান :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী রাজনীতির প্রবীণ নেতা ফয়সাল আহমেদ সোহেল।
তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। আজ ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পর উপস্থিত মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।
এ সময় ফয়সাল আহমেদ সোহেল বলেন, আমি বলতে চাই একে অপরের সাথে মিলেমিশে থাকবো, এক ভাই আরেক ভাইয়ের সাথে মিলেমিশে থাকবো জগরা করবোনা ,
এবং ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
উপস্থিত ছিলেন এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদ পরিচালনা কমিটির সদস্যগন স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
