শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • আগুনে পুড়ে যাওয়া মতলব এক্সপ্রেস বাসের সিলিন্ডার অক্ষত
  • আগুনে পুড়ে যাওয়া মতলব এক্সপ্রেস বাসের সিলিন্ডার অক্ষত

    ধনাগোদা বার্তা.
    কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুনে পুড়ে যাওয়া মতলব এক্সপ্রেস বাসটির গ্যাস সিলিন্ডার দুটি অক্ষত অবস্থায় পেয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস বলছে, বাসের ব্যাটারির শর্টসার্কিট কিংবা ইঞ্জিন থেকে বাসটিতে আগুন লাগতে পারে।

    গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান। আহত হন ২২ যাত্রী। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করেছেন। মামলায় বাসমালিক ও চালককে আসামি করে তাঁদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়।

    ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের স্টেশন মাস্টার মো. ফয়েজ আহমেদ বলেন, বাসে গ্যাসের দুটি সিলিন্ডারই অক্ষত ছিল। তাই প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্টসার্কিট অথবা বাসের ইঞ্জিন বেশি গরম হওয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

    এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

    আরও পড়ুন

    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন