শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • আন্দোলন, সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়…এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি
  • আন্দোলন, সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়…এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ প্রতিনিধি:

    সারা দেশে বিএনপি -জামায়াতের হরতালের নামে নৈরাজ্য, অবরোধ এবং অগ্নি সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল।

    তিনি বলেছেন, আগের ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের সময় ছাত্রলীগকে মানুষ মর্যাদা দিত। ছাত্রলীগকে তাদের পুরনো জায়গায় ফিরে যেতে হবে।

    শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে ছাত্রলীগকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়। প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

    মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খান ও যুগ্ম আহ্বায়ক মাশরুল খান তামিমের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হায়াৎ সিহাব, মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ পান্না, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরসালিন মোহাম্মদ মহসিন, সদস্য গোলাম কিবরীয়া টিটু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজীব হোসেন, শরীফ আহমেদ, হাসান, দেওয়ান সাকিব প্রমুখ।

    উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গাদি আইজেনকট, পাচ্ছেন ৬৭ ভোট