শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • আমাদের ঐক্যবদ্ব অবস্থান সকল অপরাধকে সমাজ থেকে দূর করবে …ওসি সালেহ আহাম্মদ
  • আমাদের ঐক্যবদ্ব অবস্থান সকল অপরাধকে সমাজ থেকে দূর করবে …ওসি সালেহ আহাম্মদ

    ধনাগোদা বার্তা.
    চুরি,ছিনতাই ও মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামের গণসচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ওসি সালেহ আহাম্মদ।

    নিজস্ব প্রতিবেদক: মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহাম্মদ বলেন, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সচেতন হতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসবাস করে। আপনার সন্তান সন্ধ্যার পর কী করছে এবং দিনে কার সাথে চলাচল করছে সেই বিষয়ে খোঁজ রাখতে হবে। সঙ্গদোষে অনেক কিশোর-যুবক বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়। আমাদের ঐক্যবদ্ব অবস্থান সকল অপরাধকে সমাজ থেকে দূর করবে, ইনশাআল্লাহ।
    শুক্রবার (৯ আগষ্ট) রাত ৯টায় চুরি,ছিনতাই ও মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামের বাহরাইন প্লাজার সামনে গণসচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
    ওসি সাহেল আহাম্মদ আরও বলেন, সন্ধ্যার পর প্রতিটি বাড়ির কোণায় একটি বাতি জ্বালিয়ে রাখার ব্যবস্থা নিতে হবে। সামাজিকভাবে অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, আমরা থানা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি। মাদক এবং কিশোর গ্যাং এর কারণে চুরি, ছিনতাই এর মতো অপরাধ হচ্ছে। আমরা মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, এতে কোনো স্বজন প্রীতি বা কারো প্রভাব কাজে লাগবে না। আপরাধীকে সাজা পেতেই হবে।
    ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ কামাল হোসেন বেপারীর সভাপতিত্ব ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ ফজলে রাব্বী ইয়ামিনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার মোঃ আব্দুল আউয়াল, ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ আইয়ুব খান, বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত মোঃ নুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোঃ গিয়াস মাল, শাহজাহান প্রধান, পৌর বিএনপি নেতা হারুন ভূইয়া, মতলব পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব আলম, পশ্চিম বাইশপুর টাইগার স্পোটিং ক্লাবের কোষাদক্ষ্য মোঃ সিদ্দিক খান, এলাকার যুব সমাজের পক্ষে মোঃ হেলাল বেপারী, মোঃ মাহফুজ খান প্রমুখ।
    উঠান বৈঠকে পশ্চিম বাইশপুর গ্রামে সম্প্রতিকালে তালাবদ্ধ ঘরে চুরি, এলাকার বিভিন্ন স্থানে মাদকসেবীদের আড্ডা, রাতে মোটরসাইকেল যোগে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি, মাদক ব্যবসা, মোবাইলে জুয়া খেলা, চিহ্নিত চোর নূর হোসেন ও তার সহযোগীদের বিষয়ে এলাকাবাসী মতামত প্রকাশ করেন। সেই সাথে ওই সকল অপরাধ দমনে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)