
মতলব ব্যুরো ঃ মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল আমিন ক্রীড়া চক্রের উদ্যোগে গরীব, অসহায় ও দরিদ্রদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। ১১ মে সকালে আল আমিন ক্রীড়া চক্রের কার্যালয়ে যাকাত ফান্ডের অর্থ, হুইল চেয়ার ও ২টি বাছুর (গরু) বিতরণ করা হয়েছে।
এ সময় সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, আল আমিন ক্রীড়া চক্রের উপদেষ্টা দেওয়ান রেজাউল করিম, সভাপতি এসএম সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, যাকাত ফান্ড কমিটির আহবায়ক মোঃ শিহাব উদ্দিন, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক খোকন, আল আমিন ক্রীড়া চক্রের সদস্য সফিকুল ইসলাম সাগর, শোয়েব আহমেদ সরকার, আনিসুর রহমান সুরুজ, আমির খসরু, মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মোঃ মনির হোসেন, মহিলা সম্পাদিকা আসমা আক্তার আখি, আজহার অ্যাডভোকেটর সহধর্মিনী রিনা আক্তার, ক্রীড়া সম্পাদক গোলাম কাদের মুকুল, প্রচার সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে আল আমিন ক্রীড়া চক্রের যাকাত ফান্ডের অর্থায়নে গরু (বাছুর) বিতরণ করছেন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।
