শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি’২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
  • আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি’২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    বার্ত ডেস্ক:

    মতলব দক্ষিন উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বাঙালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ জাতির জনকের কন্যার হাত ধরে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে যাচ্ছে।

    উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সে উন্নয়নের ছোয়া থেকে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর -২(মতলব উত্তর দক্ষিন) ও বাদ যায়নি। ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করে একদল পথভ্রষ্ট সৈনিক, তাকে হারানোর পর বাঙালী জাতির পথভ্রষ্ট হতে চলেছিল। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেন এবং বর্তমানে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী রাজাকারেরা ৭১ এর ১৫ আগস্ট কালো রাতে পরিকল্পিত ভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে।

    এতে করে আমরা হারিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে আমি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের আত্মার শান্তি কামনা করছি। এমপি রুহুল আরো বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তাই মনোযোগ সহকারে লেখাপড়া করে আগামী দিনে জাতির হাল ধরতে হবে। সরকারের মিশন স্মার্ট বাংলাদেশ গড়ার সহযোগী হিসেবে কাজ করতে হবে। আশ্বিনপুরের মাটি অত্যন্ত উর্বর। এ এলাকার শিক্ষা, ক্রীড়া ও সকল ক্ষেত্রে সুনাম রয়েছে। এ সুনাম আমাদের ধরে রাখতে হবে।

    তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো আশ্বিনপুর স্কুলকে কলেজে উন্নীত করা। আজ তা দৃশ্যমান। আজকে এ কলেজ থেকে দ্বিতীয়বারের মতো ৬৪জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি এ পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আগামীতে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। তাহলেই এলাকার শিক্ষার উপযুক্ত পরিবেশ বাজায় থাকবে।

    গত ১৪ আগষ্ট সোমবার ১০টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বিতীয় ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী ২০২৩ এর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ মাসুদ রানা পাটওয়ারীর সভাপতিত্বে, অধ্যক্ষ আব্দুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রভাষক ওজাহের আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ।

    এ সময় অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদার, ২নং নায়েরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলেজের শিক্ষানুরাগী সদস্য সায়েদুল হক শ্যামল পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: কাউসার আলম পান্না প্রমুখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য সুমন পাটোয়ারী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি লায়ন জয়নাল আবেদিন, সমাজসেবক ডাঃ ওমর ফারুক কোকিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

    বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত জাহান নিলা ও আহমেদ সুমন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত জাহান। উক্ত অনুষ্ঠানে শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক কে.এম ফয়জুল আলম, প্রভাষক আশরাফুল জাহান শাওলিন, খোরশেদ আলম, মোজাম্মেল হক, মুসলিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, হারুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, মফিজুল ইসলাম, সোহেল মিয়া, রেজাউল করিম, প্রভাষক ইসমাইল হোসেন, এমদাদুল হক প্রমুখ।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান