

কর্মী সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান সেলিম
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল তিনটায় নন্দিখোলা মাদ্রাসা মাঠে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের এর যৌথ পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
সভায় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রনেতা ও কৃষিবিদ বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজী, মতলব পৌর কৃষকলীগের সভাপতি সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ মিয়াজী, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, বাবু তালুকদার, ইকবাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
