শিরোনাম
মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ইমাম-মুয়াজ্জিনদের জন্য মহতী উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও কে এম ইশমাম
  • ইমাম-মুয়াজ্জিনদের জন্য মহতী উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও কে এম ইশমাম

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা: মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অস্বচ্ছল আলেম-ওলামাদের জন্য ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল আলেম-ওলামাদের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে একটি কোরবানির গরু ক্রয় করেন তিনি। ঈদের দিন গরুটি আল্লাহর নামে কোরবানি করার পর সেই কোরবানির গোশত উপজেলার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
    এ সময় ইউএনও কে এম ইশমামের বৃদ্ধ বাবা-মাও উপস্থিত ছিলেন।
    কোরবানির গোশত উপহার হিসেবে পেয়ে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর বাবা-মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
    উপজেলা ইমাম-উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মোরশেদ আলম সিরাজী বলেন, “আমি প্রায় ৩৮ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। এই প্রথম দেখলাম প্রশাসনের কোনো কর্মকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইমাম-মুয়াজ্জিনদের জন্য কোরবানির ব্যবস্থা করেছেন। স্যারের এমন মানবিক উদ্যোগ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
    ইউএনও কে এম ইশমাম বলেন, “আলেম-ওলামাদের প্রতি ভালোবাসা থেকেই এমন চিন্তা করেছি। খোঁজ নিয়ে দেখেছি, অনেকেই আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারেন না। তাঁদের পাশে দাঁড়াতে পারা এবং পরিবারের সদস্যদের নেক হায়াত কামনার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করেছি।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)