শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • ইসলামপন্থীরা এদেশের মানুষের হৃদয় জয় করেছে; আগামীর বাংলাদেশ ইসলামেরঃ মাওলানা হেলাল আহমাদ
  • ইসলামপন্থীরা এদেশের মানুষের হৃদয় জয় করেছে; আগামীর বাংলাদেশ ইসলামেরঃ মাওলানা হেলাল আহমাদ

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ হোসেন গাজী।।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক বলেছেন, ইসলামপন্থীরা এদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। দেশের সকল সংকটে তাঁরা এগিয়ে এসেছেন। এদেশের হক্কানী ওলামায়ে কেরাম দেশ গঠনে অংশ নিয়েছেন, তাঁরা কখনো দেশের স্বার্থ বিরোধী কাজ করেননি, দেশের সম্পদ বিদেশে পাঁচার করেননি। সুতরাং আগামীর বাংলাদেশে জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে।

    তিনি আরো বলেন, আগামীতে এদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনবে না, তারা দেশের সংস্কারকামী ও নীতিবান দলকে ক্ষমতায় আনবে। জনগণ বারবার ভুল করতে চায় না, এবার তারা এদেশের আদর্শিক গতিপথ স্থির করতে চায়।
    সুতরাং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে, আগামীর বাংলাদেশ তাদের নেতৃত্বে আসবে।

    আজ শুক্রবার (১৬ই মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়ন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩ নং হানারচর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম আখন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ তাজুল ইসলাম শেখ এর সঞ্চালনায় পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে জেলা সাংগঠনিক সম্পাদক তার বক্তব্যে বলেন, সরকারের সকল সেক্টরে প্রয়োজনীয় ও কাঙ্খিত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে।
    তিনি আরো বলেন, কোনো বিভাজন নয়, জুলাই বিপ্লবের চেতনাকে অগ্রাধিকার দিয়ে দেশকে নতুন করে ঢেলে সাজাতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    পরিচিতি ও শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মুহাম্মদ বেলাল হোসাইন,যুব আন্দোলন সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, আরও বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন সভাপতি ও ইসলামী আন্দোলন উপজেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মনির হোসেন বকাউল,সাবেক ইউনিয়ন সেক্রেটারি ও সদর উপজেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়াল প্রমুখ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,