
যে সকল দুর্নীতিবাজরা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে তাদের পূর্ণ সাহস নিয়ে প্রতিহত করতে হবে… প্রতিমন্ত্রী শামসুল আলম
স্টাফ রিপোর্টার: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন হবে তবে সকলে মিলে দুর্নীতিবাজদের পূর্ণ সাহস নিয়ে প্রতিহত করতে হবে।
সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে উত্তোরনের একমাত্র পথ হচ্ছে ক্রীড়াঙ্গন। খেলাধুলার মাধ্যমেই উজ্জীবিত থাকে ক্রীড়াঙ্গন।
মতলব দক্ষিণ উপজেলা সদরের ঊষার স্পোর্টিং ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় নিউ হোস্টেল মাঠে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি ঊষার স্পোর্টিং ক্লাবের এ সময়োপযোগী উদ্যেগের জন্য প্রশংসা করেন। বর্তমানে মাদকের কারনে স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে ক্রীড়ামুখী করার জন্য এ সংগঠনটি যে ব্যতিক্রম পদক্ষেপ নিয়েছে তার পাশে আমি সবসনয় থাকবো।
ঊষার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য হাসান শুভ্রের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্ধোধন করেন ক্লাবের উপদেষ্টা তাসরিফ বারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মহন। এরপর পরপরই শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊষার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। আলোচনা শেষে গুণীজন সন্মাননা ক্রেস্ট প্রদান সহ জনপ্রিয় ব্যান্ড দল এসেজ ও ছাড়পোকা ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
