শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই এইচএসসিতে নজিরবিহীন ফল বিপর্যয়কে শিক্ষার জন্য বড় অশনিসংকেত বললেন চিকিৎসক শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • এই অমানবিকতার শেষ কোথায়? কথা বললেই জরিমানা ৫ হাজার
  • এই অমানবিকতার শেষ কোথায়? কথা বললেই জরিমানা ৫ হাজার

    ধনাগোদা বার্তা.

    নিজস্ব প্রতিবেদক

    অসহায় গরিব দিনমুজুর একটি পরিবারের পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে তাদের সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। মসজিদে নামাজ পড়া, বাচ্চাদের মক্তবে পড়তে যাওয়া নিষেধসহ কেউ তাদের সাথে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা করার বিধান করা হয়েছে। গত ২০ দিন ধরে অসহায় এ পরিবারটি অমানবিক জীবন যাপন করছে। পরিবারটির একমাত্র কর্তা অটো রিকশা চালক মইজ উদ্দিন বলেন, আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াকে ইস্যু করে কয়েকজন মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। আমাদের সাথে কেউ কোন কথা বলে না, আমার বাচ্চাদের মসজিদে যাওয়া নিষেধ করেছে, আমার গাড়িতে কেউ উঠেনা, এই সমাজের কেউ আমাদের সাথে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা করার আইন করেছে । জরিমানার ভয়ে কেউ আমাদের সাথে কথা বলে না। আমার সন্তানদের মক্তবে পড়াশোনা বন্ধ রয়েছে। আমি কিংবা আমার পরিবারের কেউ এই সমাজের কারো সাথে কথা বললে আমাদেরকেও ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। মইজ উদ্দিন বলেন, আমার অভাব অটনের সংসার। প্রায় সময়ই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে। পারিবারিক সমস্যা প্রায় প্রতিটি ঘরে। এরচেয়ে জগন্য নানান ঘটনা সমাজে ঘটে। তাই বলে কাউকে এক ঘরে করে রাখার আইন আছে শুনিনি। আমরা গরিব ও অসহায় বলে এই জুলুম চালানো হচ্ছে।

    সমাজের কারা আপনার উপর এই জুলুমের নিয়ম করছে জানতে চাইলে মইজ উদ্দিন বলেন, আমি খেঁটে খাওয়া মানুষ। একটি অটো রিকশা চালিয়ে সংসার চালাই।
    তবে এই সমাজ যারা চালায়, যারা বিত্তশালী ক্ষমতাবান তারা সবাই। না হয় আমাদের অপরাধ থাকলে তারা বিচার করবে কিন্তু এক ঘরে করার এই জুলুম তারা করতে পারতো না। কোরবানীর ঈদে আগে তারা আমাদের এক ঘরে করে দেয়। ঈদের সময় সমাজের কেউ আমাদের কোন মাংশ তারা দেয়নি। এমনকি গরিব বলে সমাজ থেকে যে একটা ভাগ পাই তা থেকেও তারা আমাদের বঞ্চিত করেছে। কলিজা ফেঁটে যায় এই ঈদে আমি আমার সন্তানদের ১ টুকরা মাংশ কিনে খাওয়াতে পারিনি। আমার বাবা – মা ঢাকায় থাকে। শুনেছি তাদের ডেকে এনে স্বাক্ষর রেখেছে। সমাজের সবাই নাকি আমাদের এক ঘরে করার বিষয়ে স্বাক্ষর দিয়েছে। মিজানুর রহমান মিজান নামের একজন লোকের প্ররোচনায় আমার পরিবারকে তারা এক ঘরে রেখেছে । আমাকে তারা বলেছে সমাজের সবার স্বাক্ষর নিয়েছে। আমি এই বিষয়ে কোন কথা বললে তারা নাকি আমার বিরুদ্ধে মামলা করবে। এই ভয়ে এতদিন আমি কাউকে কিছু বলিনি। আমি এই জুলুমের বিচার চাই। আমি এই অত্যাচারের শাস্তি চাই। কিন্তু কে করবে তাদের বিচার? কে দিবে তাদের শাস্তি? তারাইতো এই সমাজের জমিদার।
    এমন ঘটনা তার ওয়ার্ডে ঘটছে, তিনি তা জানেন কিনা জানতে চাইলে ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন জানান, আমাকে ঐ সমাজ বলেছে তারা দিনরাত ঝগড়া বিবাদ করে, কেউ বাঁধা দিলে তাদের সাথেও জগড়া করে তাই তাদেরকে এই সমাজ থেকে বিতারিত করে দেওয়া হবে। তাদের এক ঘরে করে রাখা হবে। আমি বলেছি তাদের অন্যায় থাকলে বিচার করা হবে। কিন্তু কোন একঘরে করার নিয়ম নেই। আমি তাদের ১ মাসের সময় দিয়ে এসেছি। কিন্তু ঐ সমাজের লোকজন আমার কথা অমান্য করে এ কাজ করেছে। এই অমানবিক এই জুলুমের বিপরীতে এই পরিবারটি আইনি কি প্রদক্ষেপ নিতে পারবে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, এটা অমানবিক ঘটনা। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিবারকে গত ২০ দিন যাবৎ মৌলিক ও সামাজিক সকল অধিকার থেকে বঞ্চিত রাখার বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে এই পরিবারটি এখন কি করবে জানতে চাইলে তিনি বলেন, কোন ব্যক্তি বা পরিবারকে একঘরে করে রাখা আইন বহির্ভূত কাজ। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)