শিরোনাম
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের চাম্পাফুলে আলমগীর কবির ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষকমণ্ডলী ও গুণীজনদের সংবর্ধনা
  • কালিগঞ্জের চাম্পাফুলে আলমগীর কবির ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষকমণ্ডলী ও গুণীজনদের সংবর্ধনা

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ ও সমাজের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চাম্পাফুল আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে ‘আমরা’ সংগঠনের উদ্যোগে এবং আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নাজমুল হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল শাখার অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম.ডি. আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. অলিউল্লাহ।

    অতিথিদের বক্তব্যে এম.ডি. আলমগীর কবির বলেন, জীবনে সফল হতে হলে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছে তাদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো প্রয়োজন। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের মর্যাদা দিলে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা সম্ভব।

    অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া আবৃত্তি, সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সভাপতি মো. অলিউল্লাহর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

    উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত আলমগীর কবির ফাউন্ডেশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নভিত্তিক একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,