শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জের নলতায় গভীর রাতে ঘোষ ডেয়ারির কারখানায় হামলা ভাঙচুর ও দখলের অভিযোগ
  • কালিগঞ্জের নলতায় গভীর রাতে ঘোষ ডেয়ারির কারখানায় হামলা ভাঙচুর ও দখলের অভিযোগ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মোবারকনগর এলাকায় অবস্থিত ঘোষ ডেয়ারি মিষ্টির কারখানায় গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জবরদখলের অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
    শনিবার (০৯ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আহছানিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত নলতা ঘোষ ডেয়ারি কারখানায় এ ঘটনা ঘটে।
    অভিযোগ সূত্রে জানা যায়, একদল লোক গভীর রাতে কারখানায় হামলা চালিয়ে মালিক পক্ষের অসিত কুমার, রাজেশ কুমার ও রাকেশ কুমারকে সেখান থেকে বের করে দেয়। পরে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং ভেতরে থাকা শ্রমিক ও কর্মচারীদের জিম্মি করে বিভিন্ন মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।
    ভুক্তভোগী পরিবার দাবি করেছে, হামলাকারীরা কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি, প্রায় ১৭৫ বস্তা চিনি, ২ থেকে ৩ ড্রাম সয়াবিন তেলসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
    এ ঘটনায় একই এলাকার খোকন আমিন ওরফে মাহফুজুল ইসলামের বিরুদ্ধে কারখানা ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষও পাল্টা অভিযোগ করে জানিয়েছে, তারাই বরং জবরদখল ও হামলার শিকার হয়েছেন। সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
    স্থানীয়রা বলছেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আইনের শাসন ও প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে।
    এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, নলতার ঘটনাটি নিয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন