শিরোনাম
মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে অনূর্ধ্ব ৪০ চারদলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার জয়
  • কালিগঞ্জে অনূর্ধ্ব ৪০ চারদলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার জয়

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শুরু হওয়া অনূর্ধ্ব ৪০ চারদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছে সাতক্ষীরা ফুটবল একাদশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা একাদশ ১–০ গোলে আশাশুনি উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে।কুশুলিয়া কসমস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক খেলায় অংশ নেয়। তবে ম্যাচের একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে সাতক্ষীরা ফুটবল একাদশ।খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলার কাজী নবীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার কাজী হুমায়ুন কবির ডাবলু, নুরুজ্জামান পাড়, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার নাজমুস সাকিব লালন, ফুটবলার কাজী আন্ত ইসলাম, জাহিদ হাসান ও শাহাদাত হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।ম্যাচটি পরিচালনা করেন রেফারি তাপস কুমার সরকার। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি রুবেল হাসান ও রবিউল ইসলাম। ধারাভাষ্য প্রদান করেন মিজানুর রহমান মিজান।
    আগামী (৩ জানুয়ারি ২০২৬) তারিখে একই মাঠে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে কালিগঞ্জ ও পাইকগাছা অনূর্ধ্ব ৪০ ফুটবল দল। খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,