শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ,৪০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ,৪০ হাজার টাকা জরিমানা

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে অনুমোদনহীনভাবে পরিচালিত ‘সিয়াম ব্রিকস’ নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এই অভিযানে ইটভাটার মালিক আব্দুর সবুরকে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়। তিনি উপজেলার গণপতি গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের পুত্র।

    অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযানে তার সঙ্গে ছিলেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস ও সঙ্গীয় ফোর্স। এ সময় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইটভাটাটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘনের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও ইট তৈরি কাজে ব্যবহৃত একটি জেনারেটর মেশিন জব্দ করা হয়।

    পরবর্তীতে আব্দুর সবুরকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,