• প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • কালিগঞ্জে চেতনা নাশক ঔষধ দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দুর্ধর্ষ চুরি”
  • কালিগঞ্জে চেতনা নাশক ঔষধ দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দুর্ধর্ষ চুরি”

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেনঃ কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের পারুল গাছা গ্রামে বাড়ির লোকজনদের চেতনা নাশক ঔষধ দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলা পারুলগাছা এলাকায় এঘটনা ঘটে। মৃতঃ গুরুপদ কুমার মন্ডল এর পুত্র তাপস কুমার মন্ডল এর বাড়িতে। ঘটনা সূত্রে জানা যায় গ্রিল ভেঙে,ঘরে প্রবেশ করে, চেতনা নাশক স্প্রে করে বাড়িতে থাকা সবাইকে অচেতন করে আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা, কাপড়, মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অচেতন অবস্থায় থাকায় ওই পরিবারের ৪ সদস্যকে এলাকাবাসী সকালে উদ্ধার করে স্থানীয় ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা করলে তাদের স্বাভাবিক জ্ঞান ফিরে আসে। ভুক্তভোগী তাপস কুমার মন্ডল জানান, বাড়ির গ্রিল কেটে উক্ত বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল,স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।স্থানীয় এলাকাবাসী প্রতিনিধিকে আরো জানান। গত কয়েকদিন আগে বিষ্ণুপুর বাবুর বাড়ি এলাকার লোচন মাস্টার এর বাড়িতে অচেতন করার পরিকল্পনা নিলে, ঘর থেকে বাইরে শব্দ শুনলে, লোচন মাস্টার বাইরে আসলে তারা পালিয়ে যায়। চুরি আতঙ্কে ভুগছেন কালিগঞ্জ উপজেলা বিষ্ণুপুরের বিভিন্ন এলাকার মানুষ। প্রায় প্রতি রাতেই কোন কোন বাড়িতে ঘটছে চুরির ঘটনা। বিষ্ণুপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় চুরির হিড়িক পড়ায় এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় এলাকাবাসী দূরত্ব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    আরও পড়ুন

    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”