
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) বিকাল ৪টায় পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান বাবু এবং সঞ্চালনা করেন সাস কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাস কমিটির সদস্য জিএম রফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও সাস কমিটির সদস্য আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাস কমিটির সদস্য গোলাম রসুল সরদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল মোড়ল, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার গাজী, মাহফুজুর রহমান ছট্টু, মারুফ মুন্নুন দোলন মোল্লা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সরদার, উপজেলা জাসাসের সদস্য সচিব জিএম মারুফ হাসান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাবলুর রহমান, সেক্রেটারি হামিদুল ইসলাম, আবুল হোসেন, মুজিবর রহমান, নাসির উদ্দীন হাজারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সদস্য নবায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে দলের ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে দলের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে।
উল্লেখ্য, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএনপির সাবেক নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ফরম তুলে দেওয়া হয়েছে। এমনি ভাবে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠানের মধ্যদিয়ে ফরম বিতরণ করা হবে।
