
শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স-এর উদ্যোগে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC)-এর অর্থায়নে, টেরে দেস হোমস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় “জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান” প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুজা মন্ডল। সভাটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর সাতক্ষীরা জেলার প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং টেরে দেস হোমস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সুরজিৎ কুন্ডু।প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন সুরজিৎ কুন্ডু।তিনি বলেন,“ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরী ও যুবসমাজকে সচেতন ও সক্ষম করে তুলতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম।এ প্রকল্প আগামী দুই বছর ধরে সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। এতে প্রায় ৫৪০০ জন কিশোর-কিশোরী ও যুব অংশগ্রহণ করবে।”প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ১২ থেকে ২৪ বছর বয়সী জলবায়ু-ঝুঁকিপূর্ণ শিশু ও যুবদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা জোরদার করা। খেলাধুলার মাধ্যমে জীবনদক্ষতা, নেতৃত্ব, সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ৯নং মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিস নন্দী,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, শিক্ষক,ইমাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,সহ-সভাপতি বাবলা আহমেদ, ব্রেকিং দ্য সাইলেন্স-এর কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
