
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) প্রদীপ রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জগবাড়িয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইন্দ্রজিৎ সরদার (২৬), পিতা- দুলাল সরদার, সাং- নেংগী, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানটি সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর নির্দেশনায় এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
আটক ইন্দ্রজিৎ সরদারের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালিগঞ্জ থানায় একটি মামলা (নং-১৩, তারিখ: ৩১/০৫/২০২৫) রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
