শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।থানা সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
    পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।বেলা ১টার দিকে তিনি কালিগঞ্জ থানা ত্যাগ করেন।
    স্থানীয় সচেতন মহলের অভিমত, জেলা পুলিশ সুপারের এ ধরনের নিয়মিত পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও পড়ুন

    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন