
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বীজ রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।শনিবার (৬ জুলাই) বেলা ১০টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বীজ সার ও চারা বিতরণ করেন (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন উপ- সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান,ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী,ইউপি সদস্য পীযুষ কান্তি রায়,গোলাম রাব্বানী,আফসার উদ্দিন, শেখ জাহিদ আলম,শেখ সিরাজুল ইসলাম,আব্দুল কাদের,আব্দুস সালাম, খলিল সরদার,রোজিনা পারভিন,পূর্ণিমা রানী মন্ডল, লাইলী পারভীন,লিড ফার্মার আশেক ইকবাল পাপ্পি,মাম্পি বালা, আখেরুজ্জামান প্রমুখ।গ্রাম পুলিশ,সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
