
মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি ক্রীড়া চক্রের কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাছুম আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন (খোকন)।
শনিবার (২১ মে) চরমুকুন্দি ক্রীড়া চক্রের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৯০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার জন্য সকল সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
