শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> সারাদেশ
  • চাঁদপুরে ইলিশের দাম নাগালের বাইরে | শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ইলিশ যাবে ভারতে
  • চাঁদপুরে ইলিশের দাম নাগালের বাইরে | শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ইলিশ যাবে ভারতে

    ধনাগোদা বার্তা.

    আশ্বিনের ভরা পূর্ণিমা ঘিরে ইলিশে ভরপুর চাঁদপুর মাছঘাট। গত ২/৩ দিন চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রচুর ইলিশের আমদানি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে নৌ ও সড়কপথে প্রায় কয়েক হাজার মণ ইলিশ আসছে। চাঁদপুর পদ্মা-মেঘনার এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বেচাকেনা চলছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা মণ দরে। শুরুতে দাম কিছুটা কম থাকলেও এখন ইলিশের পাইকারি দাম বেশ ঊর্ধ্বমুখী। তার উপর সরকার ঘোষনা করেছে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ইলিশ ভারতে রপ্তানির করার জন্য। এই মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। মূলত দুই কারণে ইলিশের দাম একটু বেশির দিকে রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

    চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের বেশ কয়েকজন ব্যবসায়ী ও আড়তদার বলেন, এই মৌসুমে দীর্ঘ দুই মাস পর গত মঙ্গলবার থেকে দেশের সর্ববৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর মাছঘাটে হাজার হাজার মণ ইলিশ বিক্রির জন্য জেলেরা নিয়ে আসতে শুরু করেছেন।

    এর মধ্যে এক থেকে দেড় কেজি ওজনের স্থানীয় চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ বেচাকেনা চলছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা মণ দরে। এর চেয়ে ছোট আকারের ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বেচাকেনা চলছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা মণ দরে। তবে সাগর মোহনা অঞ্চলের মাছ (স্থানীয় ভাষায় নামার ইলিশ) এর চেয়ে ৪ থেকে ৫ হাজার টাকা কম দরে বেচাকেনা চলছে।

    আড়তদার ও পাইকারেরা বলেন, গতকাল এসব মাছ আরও অনেক কমে কেনাবেচা হয়। এ খবর পেয়ে সারা দেশ থেকে ইলিশ ক্রেতারা এসে ভিড় করছেন এই ঘাটে। তবে এখন আর কম দামে ইলিশ বিক্রি হচ্ছে না।

    মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, বড় বড় ট্রলারে করে ভোলার দৌলতখান,চর ফ্যাশন, নোয়াখালীর হাতিয়া অঞ্চল থেকে এবং সড়কপথে ট্রাকে করে শত শত মণ ইলিশ চাঁদপুর মাছঘাটে এনে বিক্রি করছেন জেলেরা। এর ফলে এই মাছঘাটে মাছ রাখার জায়গা এমনকি হাঁটার জায়গাও মিলছে না। সারা দিন পুরো বাজার মাছ আর মানুষে সরগরম। একাধিক মৎস্য ব্যবসায়ী বলেন, এই মৌসুমে ইদানিং সবচেয়ে বেশি ইলিশ এসেছে, যেটা সবাই ‘নামার ইলিশ’ (সাগর মোহনার ইলিশ) হিসেবে চেনেন। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনা ইলিশ তেমন একটা আসেনি।

    মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি মানিক জমাদার, সাধারন সম্পাদক রোটারিয়ান শবে বরাত সরকারসহ বেশ কয়েকজন ইলিশ ব্যবসায়ী বলেন, আশ্বিনের ভরা পূর্ণিমা ঘিরে ইলিশ আসা শুরু করলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা নদী থেকে উঠে আসছেন। এ জন্য ইলিশ ধরাও কমে যাচ্ছে। এর মধ্যে ভারতসহ বিদেশে ইলিশ রপ্তানির খবরে ইলিশের দাম একটু ঊর্ধ্বগতির দিকে রয়েছে। যে কারণে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই। এ ছাড়া এ বছর অনলাইনভিত্তিক বাজারেও সারা দেশ থেকে ইলিশের ব্যাপক চাহিদা বেড়েছে। কিন্তু সে অনুযায়ী ইলিশের আমদানি নেই।

    চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকার ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে। এ খবরে বাজারে একটু দামের প্রভাব পড়েছে। তবে ইলিশের উৎপাদন বাড়লে হয়তো তা স্বাভাবিক হয়ে যাবে।

    চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, ইলিশ পরিভ্রমণশীল মাছ। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমা ঘিরে ইলিশ লোনাপানির সাগর মোহনা থেকে মিঠা পানির পদ্মা-মেঘনায় বিচরণ শুরু করে। তারা খাদ্য সংগ্রহের পাশাপাশি ডিম ছাড়ার জন্য নদী অঞ্চলে যাতায়াত করে। জেলেরা এ সময় কারেন্ট জাল ব্যবহার না করলে ইলিশ তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এখন ইলিশ আসা শুরু করেছে। এটা আগামী অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তাঁর আশা।

    আরও পড়ুন

    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার