শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর
  • চাঁদপুরে খাল থেকে মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার
  • চাঁদপুরে খাল থেকে মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের খাল থেকে অসিম (৩৫) নামের মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১১ অক্টোবর) বিকেলে শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মূখ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    নিহত অসিম শহরের কোড়ালিয়া এলাকার মানিকের ছেলে। সে শহরের পালবাজারের মানিক রেস্টুরেন্ট পরিচালনা করতো। তার স্ত্রী নেই, বর্তমানে দুটি সন্তান রয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মূখে সরকারী খালে লাশটি ভাসতে দেখা যায়। পরে চাঁদপুর সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি খালের পাড়ে নিয়ে আসে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় করে। এতে করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছুটা যান চলাচলে বিঘ্ন ঘটে।

    ঘটনার পরপর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

    নিহতের ভাই রিপন জানায়, রোববার রাতে টাকা পয়সা নিয়ে মোবাইল বাসায় রেখে ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আমার ভাইয়ের হদিস পাওয়া যায়নি।

    চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের